ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩৮
logo
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৫

লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, ট্রেন চলাচল ব্যাহত

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট: সোমবার দুপুরে লালমনিরহাটে রেলওয়ে স্টেশনে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ও বুড়িমারী কমিউটার নামের দুটি ট্রেন। কেউ হতাহত না হলেও যাত্রীদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। সোমবার দুপুর ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ে সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়। এরপর সেটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে এগোচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি একই লাইনে স্টেশনে প্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় লালমনি এক্সপ্রেসের ২টি বগি লাইনচ্যুত হয় এবং রেলওয়ে লাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীবাহী কমিউটার ট্রেনে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবুও দুর্ঘটনার ফলে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন পার্বতীপুরগামী কমিউটার ট্রেনের যাত্রীরা, তারা ঘটনাস্থলে দীর্ঘক্ষণ আটকা পড়ে থাকেন।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও রেলওয়ের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। ফলে দেড় থেকে দুই ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা বেনজির আহমেদ জানান, দুর্ভাগ্যজনক হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীরা কাজ শুরু করেন।

এদিকে লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান জানান, তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনার কারণ ও গাফিলতির বিষয়ে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram