ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

শান্তিগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বিশেষ অভিযানে ১৫৯ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতে উপজেলার দরগাপাশা ইউনিয়নের ছয়হারা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৯ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে তোফায়েল আহমেদ (২৫), দরগাপাশা ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে আলী হোসেন (৩৫) ও মো. লিম্বর আলীর ছেলে মো. দিলোয়ার হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলীর নির্দেশনায় থানা পুলিশের একটি দল সফলভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত ১৫৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, “মাদক নির্মূলে শান্তিগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। গত রাতে উপজেলার ছয়হাড়া এলাকায় বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে ১৫৯ পিস ইয়াবা উদ্ধার করেছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram