

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মিঠুন আলী (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার গভীর রাতে পৌর শহরের রঘুনাথপুর সরকারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মিঠুন পৌর শহরের গুয়াগাঁও মহল্লার মৃত রফিকুলের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শহরের কাজী নজরুল ইসলাম সড়কের পাশে সরকার পাড়ায় গরুর খামারী আলালের পরিত্যক্ত খামার থেকে মিঠুনের মরদেহ উদ্ধার করা হয়।
খামারের মালিক আলাল পুলিশকে জানায়, মিঠুন চুরি করতে এসে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে।
এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ আনুসন্ধানে কাজ করছে পুলিশ।
