ঢাকা
logo
প্রকাশিত : July 28, 2025

বেনাপোলে‌ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোর জেলা পরিষদের আয়োজনে বেনাপোলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র-ছাত্রীদের নিয়ে অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসানুল কবির তুহিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া, শার্শা থানার ওসি (তদন্ত) শাহ্ আলম, বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, প্রাক্তন শিক্ষক আব্দুল মান্না, শহীদ আব্দুল্লার বাবা আব্দুল জব্বার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল অঞ্চলের ছাত্ররা।

অনুষ্ঠানের পর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শহীদ আব্দুল্লার স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram