

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২৮ জুলাই) সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। স্বাগত বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন (অতি: দা:)।
নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সজল বিশ্বাস এর সঞ্চালনায় আরোও বক্তব্য দেন মাউশি’র সহকারী পরিচালক মো: সিরাজুল ইসলাম, জেলা জামাত ইসলামী’র আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, নড়াইল ইসলামিয়া ফাজিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা মো: আশরাফুজ্জামান, অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর বরুন কুমার বিশ্বাস, নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রশিদ প্রমুখ।
বিগত ২০২২ ও ২০২৩ইং সালে নড়াইল সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অপেক্ষাকৃত সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
