ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৮
logo
প্রকাশিত : জুলাই ২৮, ২০২৫

অসহায়, দুঃস্থ ও অনগ্রসর মানুষের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী

জহিরুল হক, বরগুনা: সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে উপকূলীয় ও দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় বরগুনা জেলার বামনা উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২৮ জুলাই) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টসমূহের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বরগুনা জেলার বামনা উপজেলার সরোয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে বামনা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী তাদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইতোপূর্বেও নৌবাহিনী দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে দূর্যোগকালীন সময়ে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি চিকিৎসা সেবা নিতে আসা সেবাপ্রার্থীরা। এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কার্যক্রম অব্যাহত রাখার দাবী সাধারণ মানুষের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram