ঢাকা
logo
প্রকাশিত : July 27, 2025

বরিশালে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের উজিরপুরে মসজিদে নামাজ পড়তে রওনা দেওয়া এক বৃদ্ধ পিতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই মাদকাসক্ত ছেলে। পারিবারিক কলহ এবং মাদকাসক্তির কারণে নির্মম এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মো. শাহ আলম খান (৬৫)। হত্যার দায়ে পুলিশ তার ছেলে মো. শাহরিয়ার শিমুল (৩৫) কে আটক করেছে।

স্থানীয়রা জানান, শাহ আলমের প্রথম স্ত্রীর সন্তান শিমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতেন তিনি। ঘটনার দিনও বেলা ১১টার দিকে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। পরে দুপুর দেড়টার দিকে শাহ আলম নামাজ আদায় করতে মসজিদের পথে রওনা দিলে, পথেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে শিমুল। ছুরি দিয়ে শাহ আলমের গলায় ও বুকের ওপর কোপ দেন তিনি। ছুরিটি গলায় আটকে গেলে শাহ আলম ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং শিমুলকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা শিমুলকে পুলিশের হাতে তুলে দেয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিমুলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram