

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে রাবিয়া (৩৫) নামে তিন সন্তানের জননী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি শনিবার দিবাগত রাতে ঘটলে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত রাবিয়া উপজেলার বিশনন্দি ইউনিয়নের টেটিয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী এবং একই গ্রামের শহীদুল্লাহর মেয়ে বলে জানা গেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো, রাবিয়া পারিবারিক কলহের জের ধরে তার নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
