ঢাকা
logo
প্রকাশিত : July 27, 2025

গাজীপুরে নৌকাডুবিতে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে তিন বন্ধু নিখোঁজের ঘটনায় অবশেষে মেহেদী নামে আর একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজন। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মেহেদী হাসান উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান ৫ বন্ধু। শুক্রবার বিকাল সোয়া ৫ টার দিকে তাদের বহনকারী নৌকা তীব্র বাতাসে উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এসময় দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম, মেহেদী হাসান ও শিমুল পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে রাত গভীর হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা সাময়িক বন্ধ রাখা হয়। শনিবার ফের উদ্ধার তৎপরতা শুরু হলে দুপুরে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান ডুবুরিরা। এরপর সন্ধ্যায় ডুবুরিরা নিখোঁজ শিমুল হোসেনের মরদেহ উদ্ধার করে। রোববার সকালে উদ্ধার করা হয় মেহেদী হাসানের মরদেহ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, শুক্রবার বিকেলে মকশবিলে নৌকা উল্টে নিখোঁজ স্কুলছাত্রদের উদ্ধারে গত তিনদিন উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অবশেষে রোববার সকালে নিখোঁজ মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রফিকুল ইসলাম ও শিমুল হোসেন নামে অপর দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram