ঢাকা
logo
প্রকাশিত : July 27, 2025

বাউফলে নিখোঁজের দুইদিন পর জেলের লাশ উদ্ধার

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া জেলে ইমরান শরীফের (২২) লাশ দুইদিন পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার কালাইয়া গরুহাটা খালগোড়ায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসীরা।

নিহত ইমরান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে ইমরান মাছ ধরার ছোট ট্রলার নিয়ে নিমদী ঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে নদীর তুফানে ট্রলার থেকে ছিটকে পড়ে ইমরান নিখোঁজ হয়। শুক্রবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, সে (ইমরান) চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদী ঘাটে যায়। আড়তে মাছ দিয়ে বরফ নেওয়ার জন্য কালাইয়া লঞ্চ ঘাটের দিকে রওনা হয়। বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় তুফানের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় ইমরান। ওর ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নদীতে যাই।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। টানা দুই দিন অভিযান চালিয়েও আমরা কোনো সন্ধান পাওয়া পাইনি। রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদের অবহিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram