ঢাকা
logo
প্রকাশিত : July 27, 2025

পঞ্চগড়ের নেসকোর সাবেক নির্বাহী প্রকৌশলীর সম্পত্তি ক্রোকের নির্দেশ

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলার প্রেক্ষিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), পঞ্চগড়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ.দা.) মো: আজমির শরীফ মারজী।

এর আগে গত বছরের ৮ ফেব্রুয়ারি আহসানুল কবীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মো. ইমরান হোসেনের আবেদনের প্রেক্ষিতে ২৬ সেপ্টেম্বর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় পঞ্চগড়ের বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, অনুমতি ছাড়া আহসানুল কবীরের যেকোনো সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা দায়যুক্ত করা আইনত নিষিদ্ধ এবং তা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আদালতের আদেশ অনুযায়ী ইতোমধ্যে তাঁর কিছু সম্পত্তিতে ক্রোকের নোটিশ ঝুলানো হয়েছে। এসব সম্পত্তির মধ্যে রয়েছে, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর মৌজায়, জে.এল নং-৩৬, এস.এ খতিয়ান নং-৮২২, দাগ নং-১৪৯৮, জমির পরিমাণ মোট ০৫ শতক (০২ শতক ও ০৩ শতক পৃথকভাবে) ও ঢাকা রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সুরমা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট৷

দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর উপপরিচালক (অ.দা.) আজমির শরীফ মারজী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. ইমরান হোসেন ইতোমধ্যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছেন। বর্তমানে তা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram