ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২২
logo
প্রকাশিত : জুলাই ২৭, ২০২৫

কিশোরগঞ্জে বিপিজেএফ’র জেলা কমিটি গঠন: সভাপতি আবুল হোসেন, সম্পাদক সাগর

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর জেলা কমিটি গঠন করা হয়েছে। জেলার নিকলী উপজেলা অডিটোরিয়ামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা শেষে নিউজ ২১ এর জেলা প্রতিনিধি আবুল হোসেনকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় ও দি বাংলাদেশ টুডে’র অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়।

বিপিজেএফ’র অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলাম সাগরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিপিজেএফ’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. লেফটেন্যান্ট কর্নেল নাজমুল আহসান সলিমুল্লাহ বিএনসিসিও। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল আলম মিঠু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক রোমান আকন্দ। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশের চল্লিশটি জেলার ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram