ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৪
logo
প্রকাশিত : জুলাই ২৭, ২০২৫

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে একটি সিরামিক কারখানার শ্রমিকরা। রোববার সকাল ৭টার দিকে এ অবরোধ করেন তারা।

অবরোধে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সকাল ৯ টা ২০ মিনিট পর্যন্ত এই রিপোর্ট লেখার সময় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় আরএকে সিরামিক কারখানার কয়েক’শ শ্রমিক তাদের বকেয়া বেতনসহ ১০ দফার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। দু’ঘণ্টা পর তাদেরকে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ সময় তাদের সরাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram