ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2025

দেবহাটায় হামদান ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ

আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মর্মান্তিকভাবে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ থেকে ১৮ জন যাত্রী আহত হয়েছেন। এঘটনায় কেউ নিহত হয়নি বলে খবর পাওয়া গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান ও কয়েকজনকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামদান পরিবহনটি সাতক্ষীরা থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিল এবং বিআরটিসি বাসটি বিপরীত দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। চাঁদপুর মাদ্রাসা মোড়ের অদূরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।দেবহাটা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

স্থানীয়দের মতে, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কটি এখন মরন ফাদে পরিনত হয়েছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। এই সড়কটি এখন এমন অবস্থা হয়েছে হেটে যাওয়াও কষ্টসাধ্য। একদিকে সড়ক নষ্ট আর অন্যদিকে গাড়ির অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram