

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিপ্তরের যৌথ উদ্যোগে শনিবার সকালে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন সমাজকর্মী বিকাশ ভৌমিক, ছাত্র প্রতিনিধি শাহরিয়ার ফাহিম প্রমুখ।
