ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2025

আত্রাইয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা  শারমিন এস মুরশিদ সকাল সাড়ে ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তার এই উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ন্যায় আত্রাইয়েও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ" অনুষ্ঠান শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, "সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, জুলাই পুনর্জাগরণের এই শপথ আমাদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে এবং সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা যদি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠি, তাহলে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণ সম্ভব।"

অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আমরুল কশবা মহিলা সমিতির সভানেত্রী শামিমা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও ভিডাব্লিউ উপকারভোগী, সহ আত্রাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। জুলাই আন্দোলনে আত্রাইয়ের দুইজন শহিদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, এসময় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। অংশগ্রহণকারীরা সমাজের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করার শপথ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram