ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2025

শ্রীমঙ্গলে ‘‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’’ শপথ গ্রহণ অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, ইসলাম উদ্দিন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো, সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইসমাইল হোসেন, উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, ডোবাগাঁও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডন, দৈনিক ইত্তেফাক শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদসহ জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

শপথ হ্রহণের পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত বক্তারা, যেখানে ‘জুলাই চেতনার’ তাৎপর্য তুলে ধরা হয় এবং সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram