ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2025

মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

জ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনে অপর একটি ট্রাকের ধাক্কায় শ্রাবন (২১) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ (শনিবার) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় সমবায় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রাবন রাজশাহী জেলার পবা উপজেলার দুয়ারী গ্রামের রিপনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা জানায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাকের চালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে বালুবোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপার নিহত হন। আহত চালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram