

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জে মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত আধুনিক কেরানীগঞ্জ গড়ে তুলবো। কেরানীগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঠাই নাই বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) আব্দুল হক।
আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় পথসভা ও লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। দেশ থেকে হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনও নানা অপকর্ম করছে। তাই সবাই মিলে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। যে ছাত্রজনতার বুকের রক্তে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। কেরানীগঞ্জে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, বিশেষ করে মাদকের কোন দৌরাত্ম থাকবে না। এ বিষয়ে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে।
পথসভায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ।
