ঢাকা
logo
প্রকাশিত : July 25, 2025

বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির গ্রেফতার

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি (৫৬) কে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় খাঁন মনির হোসেন মনি ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তথ্য যাচাইয়ে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে বাগেরহাট জেলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টা মামলা রয়েছে। খাঁন মনির হোসেন মনি বাগেরহাট জেলা সদরের নগরবাজার গ্রামের মোসলেম আলী খাঁনের ছেলে। তার পাসপোর্ট নম্বর -A- 01151173।

ইমিগ্রেশন সূত্র জানায়, সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন খাঁন মনির হোসেন। এ সময় তার পাসপোর্টে স্টপলিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে বাগেরহাট জেলার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে ২টি মামলা থাকায়, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খাঁন মনির হোসেন মনি ভারতে যাওয়ার জন্য সন্ধ্যার দিকে বেনাপোল ইমিগ্রেশনের বহির্গমন ডেস্কে তার পাসপোর্টে সিল মারার জন্য জমা দেন। অনলাইনে তার স্টপ লিস্ট এবং বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram