

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: যারা নির্বাচন চায় না, তারা পিআর চায়। কারণ তারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়, ভোটকে ভয় পায়। তাই তারা ভোটে আসতে চায় না। অতিসত্বর জাতীয় নির্বাচন দিতে হবে। তারেক রহমান ডাক দিলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসছে। তখন আর কোনো পথ খোলা থাকবে না বলে মন্তব্য করেন ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে পিতম্বরপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি খোকন।
তিনি আরো বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফ্যাসিবাদের সর্বোচ্চ উত্থান করেছেন। তার কঠোর শাস্তি দিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দকে খোকন দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম, দেলোয়ার হোসেন পিন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ ইসমাইল হোসেন, সাবেক সভাপতি দীন মোহাম্মদ খোকন, বিএনপি যুবদল, চাত্রদল ও শ্রমিকদলসহ বিভিন্ন নেতৃবৃন্দ ।
