ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2025

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে আফরাজ সাঈফ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২ টায় বাড়ির আঙ্গিনায় খেলা করার ফাঁকে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে।

নিহত শিশু আফরাজ সাঈফ উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার হাজী আবদুস ছোবহান ভূঁইয়া বাড়ির ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজুর একমাত্র ছেলে।

নিহতের স্বজন ফয়জুল হাসান ফুয়াদ বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় খেলাধুলার একপর্যায়ে ঘরের পাশের পুকুরে পড়ে যায় সাইফ। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে গেলে তাকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তৃব্যরত চিকিৎসকের নাম্বারে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিনকে কল দিলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram