ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৯
logo
প্রকাশিত : জুলাই ২৪, ২০২৫

পঞ্চগড়ের বোদায় ২টি আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা

মোঃ এনামুল হক পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

পরে জরিমানার অর্থ নগদ প্রদান করেন কারখানা দুইটির মালিকেরা। পরে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

এসময় বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন, বোদা সেনা ক্যাম্পের সদস্যরাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কারখানা দুইটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল৷এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিস তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। পরে কাওসার কারখানা থেকে ৫০০ পিস তৈরী আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়।

আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram