ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2025

বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন তাবেদারদের এদেশের মাটিতে স্থান হতে পারে না: মুফতি রেজাউল করীম

এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিত এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলনের আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন, তাবেদার ও চাঁদাবাজ দখলদারদের এদেশের মাটিতে স্থান হতে পারে না। আমরা বিগত শাসন ব্যবস্থায় দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, পাড়ায় পাড়ায় বেগম পাড়া করেছিলো, ফ্যাসিষ্ট তাড়িয়েছি। পুনরায় ফ্যাসিষ্ট জন্ম নিবে তা হতে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার বিকেল ৫টায় বাগেরহাটের মোরেলগঞ্জের কাপুড়িয়া পট্টি এ গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন মোরেলগঞ্জ উপজেলার শাখার সভাপতি মাওলানা এইচএম সাইফুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপল মাওলানা আব্দুল মজিদ, জামায়েত ইসলামীর বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা মোহাম্মদ ইউসুফ ইকবাল, বাগেরহাট-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, ইসলামী আন্দোলন নেতা মাষ্টার রুহুল আমীন সরদার, উপজেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভার শুরুতেই বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হলে সমাবেশ স্থান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশ চলাকালীন প্রচন্ড বৃষ্টির মধ্যে ভিজেও নেতাকর্মীরা দীর্ঘক্ষণ বসে প্রধান অতিথির বক্তৃতা শুনেন।

প্রধান অতিথি আরও বলেন, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। তাই আগামী সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান সকলের প্রতি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram