ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2025

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ও পৌর বিএনপি ঐক্যের পথে

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দীর্ঘদিনের বিভক্তি ও মতপার্থক্য কাটিয়ে অবশেষে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এখন ঐক্যের পথে অগ্রসর হচ্ছে। কেন্দ্রীয় ও দক্ষিণ জেলা বিএনপির দিকনির্দেশনা ও সমন্বয়ে তৃণমূল নেতাকর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় বিভক্ত গ্রুপগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত একাধিক মতবিনিময় সভা ও মিলনমেলার মাধ্যমে এই ঐক্যের ভিত্তি গড়ে ওঠে। যেখানে দলের জাতীয় স্বার্থ ও চলমান আন্দোলনের প্রয়োজনীয়তা বিবেচনায় সকল নেতাকর্মী এক কণ্ঠে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ মহিউদ্দিন এর বাসভবনে এক বিশাল মধ্যাহ্নভোজ ও মিলনমেলার আয়োজন করা হয়। তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঐক্যের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল হোসেন ও মুজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব রফিকুল আলম ও শেফায়েতুল্লাহ চক্ষু, সাতকানিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র নবাব মিয়া, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীদের ভাষ্যমতে, “এখন সময় দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার। বিভক্তি নয়—ঐক্যই হবে আন্দোলনের মূল হাতিয়ার।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram