ঢাকা
logo
প্রকাশিত : July 24, 2025

ফরিদপুরে দুই বাসে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় আবুল হোসেন পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মধুখালীগামী লোকাল রিক পরিবহন এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হোসেন ফিলিং স্টেশন এলাকা ক্রসিংয়ের সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই সড়ক দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে যানজট শুরু হলে করিমপুর হাইওয়ে থানা পুলিশ যানজট মুক্ত করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে ।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। লোকাল বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, তারা লোকাল বাসের যাত্রী ছিলেন। তাদের নাম-ঠিকানা পরে জানাতে পারব। বাস দুটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram