ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2025

শৈলকুপায় ড্রাম ট্রাকের চাপায় শিক্ষিকার মৃত্যু

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ভাটই এলাকায় দশ চাকার ট্রাকের নিচে পড়ে নাসরিন সুলতানা নামের এক সহকারী শিক্ষিকা মারা গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষিকা নাসরিন সুলতানা হরিনাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি হরিনাকুন্ডু উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার তিনি স্বামী আমিরুল ইসলাম এর সাথে পারিবারিক কাজে শৈলকুপা আসছিলো। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার এলাকায় পৌঁছালে স্বামীর মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়ে গেলে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা দশ চাকার একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ব্যাপারে নিহত শিক্ষিকার স্বামী আমিরুল ইসলাম জানান, আমার চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গেলে ট্রাক চাপা দিয়ে চলে যায়, ঘটনাস্থলে সে মারা যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, ভাটই এলাকায় ইরাকের নিচে চাপা পড়ে নাসরিন সুলতানা নামের এক সহকারী শিক্ষিকা মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram