ঢাকা
logo
প্রকাশিত : July 23, 2025

নওগাঁর ধামইরহাটে নদীতে নেমে বৃদ্ধের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় নদীতে গোসল করতে নেমে সাদেক আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুর গ্রামের ছোট যমুনা নদীতে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি মানপুর এলাকার মৃত ছমির উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার দুপুরে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে সাদেক আলী গোসল করতে নামেন। এসময় সে ওই নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় ও ডুবুরিদের সহযোগিতায় কয়েক ঘন্টা চেষ্টার পরে তার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য এজাজুল ইসলাম জানান, নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুজির পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এটি একটি মর্মান্তিক ঘটনা। নিহত ব্যক্তি এক মেয়ে সন্তানের জনক ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram