ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩২
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

সোনাগাজীতে মুজিব বর্ষে গুচ্ছগ্রামের জন্য নির্মিত রাস্তার আর্থিক ক্ষতিপূরণ দাবি

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মুজিব বর্ষে গুচ্ছগ্রামের জন্য নির্মিত রাস্তার আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন দশজন ভূমি মালিক। তারা সবাই বিএনপি সমর্থিত জানিয়ে বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে মামলার ভয় দেখিয়ে তাদের মালিকীয় জমির ওপর দিয়ে জোরপূর্বক ২০ ফুট প্রশস্ত প্রায় ৫০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি নির্মাণ করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পট পরিবর্তনের পর তারা ঘুরে দাঁড়িয়েছেন।

তাদের ভূমিতে নির্মিত রাস্তাটির ক্ষতিপূরণ অথবা রাস্তাটি সরিয়ে নেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ফেনী জেলা প্রশাসক, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমির) নিকট লিখিত আবেদন করেছেন। বুধবার দুপুরে আমিরাবাদ ইউনিয়নের চরচকৃষ্ণজয় গ্রামের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা ওই সড়কের ওপর দাঁড়িয়ে সংবাদ সম্মেলন করেন।

ওই গ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন, ২০২৩ সালে আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামে তিন ফসলি জমির মধ্যখানে ব্যাপক আর্থিক অনিয়মের মাধ্যমে মুজিব বর্ষের গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়। চরকৃষ্ণজয় গ্রামের প্রধান সড়ক থেকে প্রায় ৫০০ ফুট দূরে আ.লীগ নেতাদের যোগসাজসে এ গুচ্ছগ্রাম নির্মাণ করা হয়। বিএনপি সমর্থিত ভূমি মালিকদের ভূমির ওপর দিয়ে গুচ্ছ গ্রামে যাতায়াতের রাস্তাটি নির্মাণ করা হয়। তৎকালীন সময়ে ক্ষতিপূরণ চাইলে ভূমি মালিকদেরকে এক থেকে দশটি মালায় জড়ানোর হুমকি দেন অনিয়মের সঙ্গে জড়িত স্থানীয় আ.লীগ নেতারা। তাই তাদের ভয়ে মুখ খুলতে পারেননি। তারা আরো দাবি করেন গুচ্ছ গ্রামটির বিপরীতে দুটি প্লটের পর প্রধান সড়কের লাগোয়া হলেও সেদিকের ভূমি মালিক আ.লীগ সমর্থিত হওয়ায় তার ভূমির ওপর দিয়ে রাস্তাটি নির্মাণ করেননি তারা। তাই তাদেরকে হয়তোবা ক্ষতিপূরণ দিতে হবে, নতুবা রাস্তাটি সরিয়ে নিতে হবে। ২০ফুট প্রশস্তের সড়ক নির্মাণের ফলে তাদের তিন ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

এসময় ভূমি মালিক ইমাম হোসেন, জাফর উল্লাহ, নজরুল ইসলাম ও মফিজুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram