ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২১
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে দুর্ঘটনায় দুইজন নিহত

এস আই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী ও সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। সে একজন প্রতিবন্ধী। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে। সে রাজমিস্ত্রীর কাজ করে। মৃতদেহ যশোর রেল পুলিশ ও কালীগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে নির্মাণ শ্রমিক রুহুল আমিন মোটরসাইকেল যোগে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে ঈশ্বরবা-কাশিপুরের মাঝামাঝি মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত নসিমন গাড়িতে ধাক্কা মারে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

অপরদিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার জানান, সকালে মোবারকগঞ্জ স্টেশনের অদূরে বাবরা গেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসে কাটা পড়ে এক নারী নিহত হয়। নিহত নারী মানুষিক প্রতিবন্ধী বলে স্থানীয়রা জানিয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram