ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২১
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

তিতাসে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ ও পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা শাহদাৎ হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৩ বান্ডিল করে টিন এবং গৃহ নির্মাণের জন্য ৯ হাজার টাকার চেক। এই মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি।

ইউএনও সুমাইয়া মমিন বলেন, সরকার সবসময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। ক্ষতিগ্রস্তরা যেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য এ সহায়তা প্রদান করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram