

মো: আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব-৯ এর বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে আলিয়াবাদ গোলচত্বর থেকে ৩০ কেজি গাঁজা ও একটি পিক-আপসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
লে. কমান্ডার নাইমুল হক এর নেতৃত্বে র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলীয়াবাদ গোল চত্বরে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদরের মৈন্দ গ্রামের আব্দুল মওলার ছেলে আক্কাস এবং একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে রকিবুল্লাহ।
অধিনায়ক লে. কমান্ডার নাইমুল হক কর্তৃক জানানো হয়, তাদেরকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নবীনগর থানায় সোপর্দ করা হয়৷মাদকের বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিরোধ আইনে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হবে৷
