ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২০
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

গাজীপুরে গলাকাটা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের বারেন্ডা উত্তর পাড়ায় একটি ভাড়া বাসা থেকে জামাল (৪২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল দুই সন্তানের জনক ও পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। গত দুই-তিন বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে স্থানীয়রা সন্দেহ করে ভেতরে ঢুকে জামালের রক্তাক্ত গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, “ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। আমাদের টিম মাঠে রয়েছে।”

এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram