ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৩২
logo
প্রকাশিত : জুলাই ২৩, ২০২৫

দাউদকান্দিতে হত্যা মামলার আসামি শাহনাজ চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দিতে জুলাই-আগষ্ট এর বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলার আসামি বারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ বেগমকে গ্রেফতার ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষুদ্ধরা জড়ো হয়ে এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ বেগমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এতে নারী ও পুরুষসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী শাহনাজ বেগম একাধিক ছাত্র হত্যা মামলার আসামি। তারা প্রশ্ন রেখে বলেন, একজন হত্যা মামলার আসামি কিভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করে এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন? মানববন্ধনে অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দাবি করেন অনতিবিলম্বে শাহনাজ বেগমকে গ্রেফতার এবং তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে হবে।

এর আগে, একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোল্লা সিয়াম, ফয়সাল সাগর, সাব্বির আহাম্মেদ, সোহেল আহাম্মেদ, খোরশেদ আলমসহ অন্যান্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram