ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2025

পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনায় সড়ক দুর্ঘটনায় পিয়ারুল ইসলাম (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৭টার দিকে গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গোরস্থান সংলগ্ন কালভার্টের উপর।

সে আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) লাউ নিয়ে হাজির হাটে যাচ্ছিল। এসময় ভ্যানটি কালভার্টের উপর উঠলে এক্সেল ভেঙে পড়ে যায়। হঠাৎ পিছন থেকে একটি অটোভ্যান সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয় জনগণ তাঁকে দ্রত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা যায়। চিকিৎসারত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram