ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2025

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চানপুর গ্রামে বজ্রপাতে মোঃ রেজাউল হক (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রেজাউল হক চানপুর গ্রামের মোঃ আমিনুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে যাচ্ছিল রেজাউল। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও ইউপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তার ও এলাকাবাসীর সহায়তায় আহত কিশোরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা কিশোরের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঘটনার সততা নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram