ঢাকা
logo
প্রকাশিত : July 22, 2025

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সঞ্জীব সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মনি পাগলা (৩৫) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরবাড়ি-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মোড়ে রাস্তা পার হতে গিয়ে সিএনজির সাথে ধাক্কা খেয়ে ওই যুবক মাটিতে লুটে পড়ে।

এ সময় মাথায় ব্যাপক আঘাত পেয়ে গুরুতর আহত হয় মনি। পথচারীরা আহত মনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মনি উপজেলার সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রউফ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মনির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram