

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম (৩৫) নামে গৃহবধূ মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার মৃত তানিয়ার মা বাদী হয়ে মামলাটি দায়েরে করেন। মামলা নং-১৪।
এ ঘটনায় নিহতের স্বামী উপজেলার মনোহরখালী গ্রামের মাহবুব ফকিরসহ ৩ জনকে গ্রেফতার করে সোমবার (২১ জুলাই) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যরা হলো-মতিউর রহমান ও আরিফ হাওলাদার।
জানা যায়, গত শনিবার (১৯ জুলাই) বিকেলে স্বামী মাহবুবসহ ২/৩ জনে স্ত্রী তানিয়াকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে এবং গলার বাম পাশে কালো দাগ দেগে পুলিশে খবর দেন। স্ত্রীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্বামী ও সহযোগীর লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, নিহত তানিয়া বেগম হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে হত্যাকান্ডের মূল রহস্য বের হয়ে যাবে।
