ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2025

পাইকগাছায় কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৮ হাজার গাছের চারা বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তাল, জাম, বেল, কাঁঠাল, নিম ও আমসহ বিভিন্ন প্রজাতির ৮ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থ বছরে আমন ধান, গ্রীষ্মকালীন সবজি, তাল, জাম, বেল, কাঁঠাল, নিম ও আম ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-শিক্ষার্থীদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন এর আওতায় বিনামূল্যে এসব গাছের চারা ও চারা সংরক্ষণের উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এসএম মফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, উত্তম কুন্ড, এনামুল হক, দেবাশীষ রায়, আফজাল হুসাইন, কমলেশ দাশ, সোহাগ, আব্দুল্লাহ, শিক্ষক ফাতেমা খাতুন, ছায়রা খাতুন, শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম ও তাওসিন আক্তার। ৃ

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram