ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2025

কোন নিরীহ জনগণ যেন হয়রানির শিকার না হয়: গোপালগঞ্জ জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় এই জেলার কোন নিরীহ শান্তিপ্রিয় নাগরিক যাতে হয়রানির শিকার না হয় সেদিকে প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর অংগ-সংগঠন।

সোমবার বেলা ১১টায় শহরের বড়বাজার পৌর মার্কেটে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে এ দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. কাজী আবুল খায়ের, জেলা বিএনপি নেতা ডা. কেএম বাবর, এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, শহিদুল ইসলাম লেলিন, শেখ রিয়াজ উদ্দিন লিপ্টনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram