ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2025

আড়াইহাজারে যুবদল সভাপতির বাড়ীসহ দুই বাড়ীতে ডাকাতি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড়মনোহরদী গ্রামে ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাত হোসেনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সশস্ত্র ডাকাত দল ওই বাড়ী থেকে ২১ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা, ১টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। তাছাড়া একই রাতে খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামেও ডাকাতির ঘটনা ঘটেছে।

বড় মনোহরদী গ্রামের ডাকাত কবলিত বাড়ীর মালিক শাহাদাত হোসেন জানান, ডাকাত দল তার পাকা ভবনের কেঁচি গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে হত্যার হুমকী দিয়ে উল্লেখিত মালামাল ও নগদ অর্থ লুটে নেয়। তবে ডাকাত দল তাদের নিজেদের একটি মানিব্যাগ ফেলে গেছে এবং মানিব্যাগটি পুলিশ উদ্ধার করেছে বলে জানা গেছে। তাছাড়া একই রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া গ্রামের আসমত ফকিরের বাড়ীতে প্রবেশ করে একদল ডাকাত একই কায়দায় গৃহকর্তৃ কুলসুমসহ পরিবারের লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭ লাখ টাকা, ৬ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার এবং অন্যান্য মালামাল লুটে নেয়।

প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটায় আড়াইহাজার উপজেলাবাসীর মধ্যে ডাকাত আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, ডাকাতির বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাতদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram