ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2025

নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচীকে কুপিয়ে হত্যা

মোঃ জামিল হায়দার, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচী খালেদা বেগম (৪৫) কে কুপিয়ে হত্যা এবং খালেদার ছেলে সেলিম (৩০) কে কুপিয়ে জখম করার অভিযোগ ভাসুর খালেকের ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে।

আজ রবিবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নশরতপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত সেলিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে আব্দুল খালেক এবং আব্দুল বারেক নামে দুই ভাইয়ের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল ঝগড়াঝাটি হয়। এরই জের ধরে আজ দুপুর আড়াইটার দিকে আব্দুল খালেকের ছেলে মিরাজ তার চাচার বাড়িতে ঢুকে চাচী খালেদা এবং চাচাতো ভাই সেলিমকে কুপিয়ে জখম করে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে সেলিমকে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুততার সঙ্গে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। তবে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram