ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৯
logo
প্রকাশিত : জুলাই ২০, ২০২৫

রাণীশংকৈলে ভারতে অনুপ্রবেশের সময় আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিলেন বিএসএফ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজেপি) জগদল বিওপির দায়িপূর্ণ এলাকা (যার সীমান্ত পিলার নং ৩৭৫) থেকে ৬ বাংলাদেশিকে আটক করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এর আগে মুঠোফোনে আটক ৬ বাংলাদেশির নাগরিকত্ব যাচাই করে বিজিবি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন তাঁরা। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিএসএফ ৬ জনকে বিজিবির হাতে তুলে দেন।

বিজিবি'র দেওয়া তথ্যমতে, রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় জগদল সীমান্তের ৩৭৫ নম্বর পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রাণীশংকৈল ধর্মগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশিকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফেরতকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৪), বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মোঃ রোহান (১৯), বারাসাত গ্রামের মোঃ পিন্টুর ছেলে নাঈম ইসলাম (১৭), একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মোঃ আলামিন (১৭), সুতকিয়াপাড়া এলাকার মো: লোসির ছেলে মোঃ রাসেল (২১) ও মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২)। ফেরতকৃত সবাই বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের বাসিন্দা।

বিজিবির জগদল বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র আরো বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক ৬ ব্যক্তিকে সকালে বিজিবির কাছে হস্তান্তর করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, ৬ বাংলাদেশি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে বিজিবি দুপুরে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram