ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2025

পলাশে 'এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচি' পালিত

তারেক পাঠান, পলাশ (নরসিংদী) প্রতিনিধি:  জুলাই আগস্টে গনঅভ্যুত্থান ২০২৪ এ শহিদদের স্মরণে “এক শহিদ, এক বৃক্ষ” কর্মসূচি নরসিংদীর পলাশে পালিত হয়েছে। পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের আয়োজনে আজ শনিবার সকালে এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় পলাশ উপজেলায় দুইজন শহিদের স্মরণে দুইটি বৃক্ষ রোপণ করা হয় উপজেলা পরিষদের সামনে। পলাশের শহিদ আমজাদ হোসেনের বাবা আরমান মিয়া ও শহিদ ইমন মিয়ার বাবা কামেন মিয়া এ গাছের চারা রোপণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সিদ্দিকী, পলাশ উপজেলা বন কর্মকর্তা আমিরুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র সামিউর রহমান মাহি ও ফয়সাল সরকার রিফাত উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram