

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে প্রতিবন্ধী, বয়স্ক, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ এর সহযোগিতায় ও পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির আয়োজনে পূর্ণিমা কমিউনিটি মেন্টারে এইসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা,সহকারী পুলিশ সুপার(পীরগঞ্জ-রাণীশংকৈর সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার, উপজেলা সমাজসেবা অফিসার এস এম রফিকুল ইসলাম, পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুলা আল মাসুদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা প্রমুখ।
এইসময় বিভিন্ন বয়সের ৩০ জন শারীরিক প্রতিবন্ধী নারী,পুরুষ, শিশুর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
