ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2025

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়: জেলা প্রশাসক আফরোজা

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত হলো পাঁচ কিলোমিটার দীর্ঘ এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চত্বর থেকে শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

এ সময় তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই সময় ছাত্র ও জনতার অসাধারণ সাহসিকতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদান রেখেছে। এই আয়োজন তরুণ প্রজন্মকে ইতিহাস জানাতে এবং দেশের জন্য সচেতন করে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়র রহমান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

ম্যারাথন দৌড়টি যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে শুরু হয়ে হিচমী বাজার, কমরগ্রাম, বানিয়াপাড়া হয়ে বটতলী বাজারে গিয়ে শেষ হয়। পুরো প্রতিযোগিতা জুড়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram