ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2025

মোংলায় গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিএনপির মৌন মিছিল

মো: এনামুল হক, মোংলা প্রতিনিধি: গত বছরের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মৌন মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মৌন মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে পথসভা করেন তারা।

এসময় বক্তারা বলেন, গত বছরের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সরকার ক্ষমতাচ্যুত হয়। এই আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয় এবং অনেক আন্দোলনকারী নিহত ও আহত হন। এই ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এনেছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মবিসর্জন এবং আহতদের যন্ত্রণা যারা উপলব্ধি করতে পারবে না, তারা কখনোই বুঝতে পারবে না তাদের ত্যাগের মহিমা। যারা আন্দোলন করেছে, গুলিবিদ্ধ হয়েছে, জীবন বাজি রেখে মৃত্যুর ঝুঁকিতে ছিল, তারাই কেবল বুঝতে পারবে যন্ত্রণার ধকল।

বক্তারা আরো বলেন, জুলাইয়ের অংশীদার কারও একার নয়। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। যারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করে, কেউ কেউ প্রকৃতপক্ষে নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জুমাবাদ মসজিদে-মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানান নেতৃবৃন্দ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আ: মান্নান হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন,সাবেক কাউন্সিলর মোঃ আলাউদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram