ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2025

সাতক্ষীরায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড়, নারিকেলতলার মোড় হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে শেষ হয়ে পুরস্কার বিতরণ করা হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহিদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শহীদ ও আহত পরিবারের সদস্য, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram