

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকালে বাগেরহাট দড়াটানা সেতু টোল প্লাজায় এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।
উদ্বোধন ঘোষণার পর ম্যারাথনে অংশগ্রহণকারীরা দৌড়ে শহররক্ষা বাঁধ দিয়ে শহীদ মিনারের সামনে হয়ে স্বাধীনতা উদ্যনে আসেন। পরে স্বাধীনতা উদ্যানে আনুণ্ঠানিক ভাবে ম্যারাথনে প্রথম থেকে দশম স্থান অর্জনকারীদের মাঝে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বাগেরহাটের যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ, বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহবায়ক এস এম সাদ্দাম হোসেনসহ শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন।
