ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৭
logo
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৫

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় এনামুল হক (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ১৭নং ইমাদপুর ইউনিয়নের রহমতপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক রহমতপুর যাদুরপাড়া গ্রামের মৃত. রতন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ীতে ফিরছিলেন এনামুল। পথিমধ্যে রহমতপুর ব্রীজ সংলগ্ন পৌঁছলে অপরদিক থেকে আসা ইটবোঝাই একটি মহেন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এনামুল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram